পদার্থ বিজ্ঞানের জন্ম কথা
পদার্থ বিজ্ঞানের জন্ম কথা সত্যকে জানার আগ্রহ থেকে যে বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়েছিল সুদূর অতীতে তা ছিল পদার্থ ভিত্তিক। যার কারণে ফিজিক্স প্রকৃতি বিজ্ঞান পরিণত হয় পদার্থ বিজ্ঞানে। যদিও মহাবিশ্বের দৃশ্যমান অবকাঠামো বস্ত্তগত হলেও বিগ ব্যাংয়ের শুরুতে ছিল এন্ট্রপি নামক গভীর জ্ঞান এবং প্রজ্ঞার মহাস্ফুরণ । এতে প্রতীয়মান যে, মহাবিশ্ব মৌলিকভাবে দ্বিস্তর বিশিষ্ট ২) বস্তুগত এবং ৩) জ্ঞান-প্রজ্ঞাগত। মহাবিশ্ব প্রথমবারের মতো দৃশ্যমান হয়েছিল সেদিন যেদিন সর্বপ্রথম বিদু্ৎ চৌম্বকীয় বলের বাহক ভরশুন্য আলোর কোয়ান্টা কণা ফোটনের মাধ্যমে মহাবিশ্বের বস্তুগত অবকাঠামো গঠিত হয়েছিল। যার কারণে প্রাচীন গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস মহাবিশ্বের সত্য উদঘাটন করতে গিয়ে পদার্থে সীমাবদ্ধ হয়েছিলেন এবং বস্তুতে কি আছে তা দেখতে বস্তুকে ভাঙতে গিয়ে অ্যাটম আবিস্কার করেন। কিন্ত্ত অ্যাটম কি দিয়ে তৈরি-সে সম্পর্কে প্রশ্ন ডেমোক্রিটাস, না অ্যারিস্টটল না নিউটন, আল জাবের, রাদার ফোর্ড কারো মাথায় আসেনি। ইতিমধ্যে পদার্থ বিজ্ঞান তার ইতিহাসের অন্ততঃ তিন সহস্রাব্দ বছর অতিক্রমন করছে এবং চতুর্থ সহস্রাব্দের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ...